বাংলাখবর

চিলি গার্লিক মোমো বানানোর সহজ রেসিপি

বাংলা খবর ডেস্ক : মোমো এখন অনেকেরই পছন্দের খাবার। বিভিন্ন ধরনের পুর ও সস দিয়ে মোমোর স্বাদে আনা যায় ভিন্নতা। চাইলে খুব সহজেই ঘরেও তৈরি করতে পারেন ঝালঝালে চিলি গার্লিক মোমো। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

ডো তৈরিতে যা লাগবে
ময়দা ১ কাপ
কর্নফ্লাওয়ার ১/৪ কাপ
লবণ ১/৪ চা-চামচ
পানি প্রয়োজনমতো
তেল ১ চা-চামচ

যেভাবে ডো তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি মেখে নরম ও মসৃণ ডো তৈরি করুন। ডোর ওপর সামান্য তেল মাখিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট রেখে দিন। এতে ডোটি সহজে বেলে নেওয়া যাবে।

মোমোর পুর তৈরিতে যা লাগবে
মুরগির কিমা ১ কাপ
মিহি করে কাটা বিভিন্ন সবজি ২ কাপ
কুচি করা স্প্রিং অনিয়ন ১/২ কাপ
আদা কুচি ১ চা-চামচ
রসুন কুচি ১ চা-চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ
সয়া সস ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া ১/২ চা-চামচ
গলানো মাখন ১ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী

পুর তৈরির পদ্ধতি
একটি বড় বাটিতে মুরগির কিমা নিন। এর সঙ্গে কুচি করা সবজি, স্প্রিং অনিয়ন, আদা, রসুন, কাঁচা মরিচ, সয়া সস, গোলমরিচ, মাখন ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে পাতলা করে মোমোর শিট তৈরি করুন। প্রতিটি শিটের মাঝখানে পরিমাণমতো পুর দিয়ে পছন্দের আকৃতিতে মোমো মুড়ে নিন। মোমো তৈরি হয়ে গেলে দুটি উপায়ে রান্না করতে পারেন। চাইলে ভাপে সেদ্ধ করতে পারেন, আবার হালকা তেলে প্যান ফ্রাইও করা যায়।

চিলি গার্লিক সসের জন্য
রসুন কুচি ১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ১ চা-চামচ
সিচুয়ান পেপার কর্ন ১/২ চা-চামচ
সয়া সস ১ চা-চামচ
সিরাচা বা চিলি সস ২ টেবিল চামচ
ভিনেগার ১/২ চা-চামচ
তেল ১ টেবিল চামচ
সাদা তিল ও পেঁয়াজকলি কুচি সাজানোর জন্য

যেভাবে সস তৈরি করবেন
প্রথমে একটি প্যানে তেল গরম করুন। এতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিলি ফ্লেক্স, সিচুয়ান পেপার কর্ন, সয়া সস, সিরাচা বা চিলি সস এবং ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার আগে থেকে ভাপে রান্না করা মোমোগুলো প্যানে দিয়ে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। সবশেষে মোমোর ওপর সাদা তিল ও পেঁয়াজকলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এই বিভাগের আরও খবর

চিলি গার্লিক মোমো বানানোর সহজ রেসিপি
চিলি গার্লিক মোমো বানানোর সহজ রেসিপি

চিলি গার্লিক মোমো বানানোর সহজ রেসিপি

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি