বাংলাখবর

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

বাংলা খবর ডেস্ক : বৃষ্টিভেজা বিকেলে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাগেট। বাড়িতে আলু আছে নিশ্চয়ই? সেখান থেকে ২-৩টি কিংবা প্রয়োজনমতো আলু নিয়ে সেদ্ধ বসিয়ে দিন। এরপর একবার রেসিপিতে চোখ বুলিয়ে নিয়ে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু আলুর নাগেট। এটি তৈরিতে যেমন ঝামেলা কম তেমনই খেতে মজাদার। চলুন তবে জেনে নেওয়া যাক আলুর নাগেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
আলু- ৩টি
ডিম- ১টি
মরিচের গুঁড়া- আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া- সামান্য
লবণ- স্বাদমতো
ধনিয়া পাতা কুচি- আধা কাপ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
ময়দা- ২ টেবিল চামচ
তেল- পরিমাণমতো
ব্রেডক্রাম্বস- পরিমাণমতো।

যেভাবে তৈরি করছেন
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।

এই বিভাগের আরও খবর

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি