বাংলাখবর

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

বাংলা খবর ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মানেই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে মজার সব খাবার খাওয়া। আর ঈদের দুপুরের মেনুতে যদি থাকে একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি, তবে উৎসবের আমেজ যেন বহুগুণ বেড়ে যায়। গতানুগতিক বিরিয়ানির বাইরে মাখনের শাহী ঘ্রাণ আর মশলাদার চিকেনের মিশেলে তৈরি ‘বাটার চিকেন বিরিয়ানি’ হতে পারে আপনার ঈদের টেবিলের প্রধান আকর্ষণ। চলুন, জেনে নিই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস (৪০০ গ্রাম), বাসমতি চাল (১ কাপ), মাখন (২ টেবিল চামচ), ফ্রেশ ক্রিম (৩-৪ টেবিল চামচ)।

মসলা: আদা-রসুন বাটা, ফেটানো টক দই, হলুদ, লাল মরিচ ও কাশ্মীরি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা ও স্টার এনিস।
অন্যান্য: বেরেস্তা (ভাজা পেঁয়াজ), কসৌরি মেথি, সামান্য ফুড কালার, স্বাদমতো লবণ ও তেল।

প্রস্তুত প্রণালী
১। চিকেন ম্যারিনেশন ও ভাজা
প্রথমে মাংসের টুকরোগুলো টক দই, লবণ, সব গুঁড়ো মসলা ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে মাখন গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংসগুলো মসলা থেকে তুলে হালকা বাদামি করে ভেজে নিন।

২। গ্রেভি তৈরি
মাংস ভাজা হলে বাকি ম্যারিনেশনের মসলাটুকু কড়াইয়ে দিয়ে দিন। অল্প আঁচে মাংস সেদ্ধ হতে দিন। মাংস নরম হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ক্রিম, মেথি ও কিছুটা মাখন ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

৩। ভাত তৈরি
চাল ধুয়ে পর্যাপ্ত পানিতে গোটা গরম মসলা, তেজপাতা, স্টার এনিস ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন।

চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে ঝরঝরে করে রাখুন।
৪। দমে বসানো
একটি বড় হাঁড়িতে প্রথমে রান্না করা বাটার চিকেনের স্তর দিন, তার ওপর সেদ্ধ করা ভাত বিছিয়ে দিন। ভাতের ওপর বেরেস্তা, দুধে গোলানো ফুড কালার, মাখন ছড়িয়ে দিন। এবার হাঁড়ির মুখ বন্ধ করে হালকা আঁচে ১০ মিনিট দমে রাখলেই তৈরি গরম গরম বাটার চিকেন বিরিয়ানি।

এই বিভাগের আরও খবর

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি