বাংলাখবর
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
বাংলা খবর ঢাকা : ঈদ মানেই নানারকম মুখরোচক মিষ্টি খাবার চেখে দেখার উপলক্ষ। এজন্য ঈদুল ফিতরকে অনেকে সেমাই ঈদও বলে থাকেন। এবারের ঈদ আয়োজনে রাখতে পারেন ক্ষীর জর্দা। কীভাবে তৈরি করবেন জানুন তার রেসিপি-
ক্ষীরের উপকরণ:
দুধ- ২ কাপ
কাঠবাদাম বাটা- ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
চিনি- ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া- ১ চিমটি
ঘি- ১ টেবিল চামচ
ক্ষীর তৈরির প্রণালি:
ওপরের সব উপকরণ একসঙ্গে গুলে মৃদু আঁচে জ্বাল দিয়ে ক্ষীর তৈরি করে নিন।
জর্দার উপকরণ:
পোলাওয়ের চাল- আধা কেজি
ঘি- ২ কাপ
পানি- ৩ লিটার
দারুচিনি- ৮-১০ টুকরা
এলাচি- ৮টি
চিনি- ৩ কাপ
বাদাম ও কিশমিশ- আধা কাপ
খাওয়ার রং- সামান্য
লালমোহন (ছোট মিষ্টি)- ১ কাপ
প্রণালি:
চাল ধুয়ে নিন। ফুটন্ত গরম পানিতে চাল ঢেলে নাড়তে থাকুন। খেয়াল রাখুন চালে যেন সব দিকে থেকে সমান তাপ লাগে। এবার খাওয়ার রং দিন। চাল প্রায় সেদ্ধ হয়ে এলে ঝাঁজরিতে ঢেলে ধুয়ে নিন। কিছুক্ষণ পানি ঝরাতে হবে।
ননস্টিক সস প্যানে ঘি, গরমমসলা ও চিনি দিন। চিনি গলে শুকিয়ে এলে কিশমিশ ও বাদামকুচি দিন। সেদ্ধ চাল ঢেলে মিশিয়ে নিন। জর্দা পরিবেশন পাত্রে ঢেলে ওপর থেকে ক্ষীর ও মিষ্টি ছড়িয়ে দিন। ব্যস, ক্ষীর জর্দা রেডি।
এই বিভাগের আরও খবর
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
