বাংলাখবর

ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ আ. লীগের ব্যাপক নাশকতা

বাংলা খবর ঢাকা : ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় গত দুদিনে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের নজিরবিহীন নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত তথাকথিত ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অসদুদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা বিশ্লেষকরা। রাজধানী ঢাকার একাধিক জনবহুল এলাকাসহ দেশের মোট ৪টি জেলায় গত সোমবার ও মঙ্গলবার (৯ ও ১০ নভেম্বর, ২০২৬) দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং অন্তত ৮টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হল, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান, মহাখালী, তেজগাঁও শিল্পাঞ্চল, খিলগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, বাঙলা কলেজ এবং মগবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগাতার ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এসব নাশকতার মধ্যে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক ও লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা মিললেও, এর পাশেই মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। জ্বলন্ত বাস থেকে সৃষ্ট ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ফার্মগেট স্টেশনে ট্রেন চলাচল ও যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

একইভাবে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে এবং পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে, টোকিও স্কয়ারের সামনে, সিএমএম আদালত ফটকের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে এবং মগবাজার পুলিশ চেকপোস্টে লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বুয়েটের আহসানউল্লাহ হলের ঘটনায় জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া শিক্ষার্থীর বিছানায় ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে। 

ঢাকার বাইরেও নাশকতার বিস্তার
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় নাশকতা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুটি বাসে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করা দুটি বাসে এবং বরগুনা পুলিশ লাইন্সের সামনে বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া চট্টগ্রাম নগরের কালুরহাটে একটি বাসে আগুন ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে একদল দুর্বৃত্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাদের অবস্থান কর্মসূচি। এতে সেতুর উভয় পাশে আটকা পড়ে যানবাহন।

এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে হাতেনাতে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও সারাদেশে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুনের ঘটনায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ২১ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। মানচিত্রদেখুন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অনেকেই অর্থের বিনিময়ে এবং 'কাটআউট' পদ্ধতিতে নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার কাজ করছিল। নাশকতা এড়াতে রাজধানীতে নতুন করে ১৫৮টি চেকপোস্ট বসানো হয়েছে।

হাতিরঝিল থানার মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপকালে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তুরাগ থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারসহ মো. নূর হোসেন ও মো. কবির উদ্দিন মেম্বারের অনুসারী তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বনশ্রী ও সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রূপনগর ও দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গত দুদিনের নাশকতার ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে অর্ধশর্ধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অবিস্ফোরিত ককটেল, মোটরসাইকেল ও নাশকতার আলামত।

ঢাকার বাইরে মানিকগঞ্জে বাসে আগুন ও ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

ডিএমপির ডিসি আকতার হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।

এই বিভাগের আরও খবর

ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ আ. লীগের ব্যাপক নাশকতা
ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ আ. লীগের ব্যাপক নাশকতা

ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ আ. লীগের ব্যাপক নাশকতা

পাবনায় বজ্রপাতে ৬ জন নিহত
পাবনায় বজ্রপাতে ৬ জন নিহত

পাবনায় বজ্রপাতে ৬ জন নিহত

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, জানালেন পুলিশ সুপার
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, জানালেন পুলিশ সুপার

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, জানালেন পুলিশ সুপার

অপ্রতিম হত্যাকাণ্ডে তিনজন আটক
অপ্রতিম হত্যাকাণ্ডে তিনজন আটক

অপ্রতিম হত্যাকাণ্ডে তিনজন আটক

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার

উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের

সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২