বাংলাখবর

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

বাংলা খবর ডেস্ক : ঈদের সকাল শুরু হয় ঘরে বানানো মিষ্টান্ন মুখে দিয়ে। এবারের ঈদের দিন সকালে শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং বানাতে পারেন। চাইলে ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঈদের দিন খেতে পারেন।

 

শাহি ফিরনি 
উপকরণ: তরল দুধ ২ লিটার, পোলাও চাল আধা কাপ, গুঁড়া দুধ (ঘন করে গুলিয়ে নেওয়া) ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান  এক চিমটি, কাঠবাদাম-কাজুবাদাম-পেস্তা কুচি-কিশমিশ-এলাচি-দারুচিনি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে চুলায় বসান। এবার এলাচি ও দারুচিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিন। চাল দিয়ে নাড়তে থাকুন। এবার কডেন্সড মিল্ক দিন। কনডেন্সড মিল্ক দিলে চিনির দরকার হবে না। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তবে চিনি যোগ করতে পারেন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান দিন।

 

ক্যারামেল পুডিং
উপকরণ: চিনি ১/৪ কাপ, পানি ১ টেবিল চামচ, ডিম ৪টি, চিনি ১/৩ কাপ, তরল দুধ- ১ কাপ

 

প্রস্তুত প্রণালি: ক্যারামেল তৈরির জন্য একটি পাত্রে চিনি ও পানি দিন। হাতল ঘুরিয়ে পানি ছড়িয়ে দিন পুরো পাত্রে। চিনি গলে বাদামি রঙ ধারণ করা পর্যন্ত রাখুন চুলায়। চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই। গোল্ডেন ব্রাউন হয়ে গলে নামিয়ে যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে দিয়ে দিন।

এবার ডিম, চিনি ও তরল দুধ একসঙ্গে ফেটিয়ে নিন। মিশ্রণটি একদম মসৃণ হলে ক্যারামেল দেওয়া বাটিতে ঢেলে দিন। একটি বড় প্যানে পানি গরম করে মাঝে একটি স্ট্যান্ড বসান। পুডিংয়ের বাটি ঢেকে স্ট্যান্ডে বসিয়ে দিন। প্যান ঢেকে দিন। প্যানের ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দিন। ২০-২৫ মিনিট পর ঢাকনা তুলে টুথপিক ঢুকিয়ে চেক করুন। যদি টুথপিক পরিষ্কার অবস্থায় বেরিয়ে আসে, তাহলে বুঝবেন যে পুডিং হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

এই বিভাগের আরও খবর

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

দই বিফ রান্নার রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

ঈদ রেসিপি: ক্ষীর জর্দা

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি