বাংলাখবর

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক : ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতার অভিযোগে এবার আইনি চাপে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে (বর্ষা) আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।

তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পাওনা অর্থ পরিশোধে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে অনন্ত জলিলের দাবি, করোনাকালে কারখানার শ্রমিকদের কাজ না থাকলেও বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদসহ ঋণের পরিমাণ বেড়েছে। ব্যবসা সচল রাখতে বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারত্বের চেষ্টা করেও সফল হননি তিনি।

ব্যাংকের এই আইনি নোটিশের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ।

এই বিভাগের আরও খবর

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি
দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!
চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন
আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা
১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা
এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা

এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা