বাংলাখবর

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি

বাংলা খবর ডেস্ক : শক্তিশালী ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত জনজীবন ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি, বন্যা, তুষারপাত ও দমকা বাতাসে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ব্যাহত হয়েছে সড়ক, রেল ও বিমান চলাচলও।

শুক্রবার (২৭ নভেম্বর) রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়।

ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডও পিছিয়ে দেওয়া হয়েছে। ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আবহাওয়াজনিত কারণে স্থগিত হওয়া অনুষ্ঠানটি আগামী শনিবার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তীব্র বাতাসে প্যারেডের বিশাল বেলুন ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় আয়োজকেরা এ সিদ্ধান্ত নেন।

নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি কমতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানিয়েছেন, কয়েকটি সড়কে এখনো পানি জমে রয়েছে। শহরের নিচু এলাকাগুলোতে পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট পর্যন্ত উঠেছিল। এ সময় কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পানিতে আটকে পড়া যানবাহন থেকে মানুষকে উদ্ধারে ১৪টির বেশি অভিযান চালান উদ্ধারকর্মীরা। কিছু সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

ভার্জিনিয়াতেও বন্যার কারণে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। নরফোক শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৯ জনকে উদ্ধার করেন। ভার্জিনিয়া বিচেও ঝড়ের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পয়োসন শহরে একটি বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কারও আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়ায় ২ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ভার্জিনিয়ায় এ সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মিসৌরিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহকের। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

মিসৌরিতে ভারী ও আর্দ্র তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোথাও কোথাও তুষারের স্তর ১৪ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হয়েছে। মেমফিসে অন্তত সাত দশকের মধ্যে প্রথমবারের মতো থ্যাংকসগিভিং দিবসে তুষারপাতের ঘটনা ঘটেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যবস্থায়ও চাপ তৈরি হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর মধ্যে যাতায়াতের জন্য ব্যবহৃত উড়াল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। যাত্রী পরিবহনে বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা করা হয়।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলেও আবহাওয়ার কারণে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। উচ্চ জোয়ার ও সমুদ্রের ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার রুটে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়। রেললাইনের ওপর ঢেউ আছড়ে পড়ায় ওই পথে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের প্রবণতা বাড়তে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমাঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে। রবিবার ছুটির পর ভ্রমণকারীদের ব্যস্ততম দিন হওয়ায় লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় যাতায়াত ব্যাহত হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি
যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, তথ্য ফাঁস
মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, তথ্য ফাঁস

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা

ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা

ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের
ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের

ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর

৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর

স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ

স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ