বাংলাখবর

দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার

বাংলা খবর ঢাকা : দেশের কৃষি খাতের চাহিদা পূরণে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ইউরিয়া সার কেনা হবে। তিনটি প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার টন সার কেনার বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় সার কেনার এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। নবম লটে এই সার কেনার জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। ১১তম লটে এই সার আমদানিতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এ ছাড়া একই অর্থবছরে কাফকো থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক উৎস থেকে মোট ১ লাখ ১০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার।

এই বিভাগের আরও খবর

দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার
দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার

দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার

তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

৫ দফায় কত কমল স্বর্ণের দাম
৫ দফায় কত কমল স্বর্ণের দাম

৫ দফায় কত কমল স্বর্ণের দাম

জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ

১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিন গুণ

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

জাপানের বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাকের সম্ভাবনা

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে

ইউরোপের বাজারে চীনের দাপট, বাণিজ্য ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো

দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২.২% প্রবৃদ্ধি

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন