বাংলাখবর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
বাংলা খবর ডেস্ক : আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর আলাস্কার উৎকিয়াগভিক। সবচেয়ে অন্ধকার সপ্তাহগুলোতেও দুপুরের খাবারের সময়ের দিকে দক্ষিণ আকাশে কিছুটা আলোর আভা দেখা যাবে। তবে সূর্যের দেখা মিলবে আগামী বছরের ২৩ জানুয়ারি দুপুর ১টার কিছুক্ষণ পর, তা-ও মাত্র এক ঘণ্টার জন্য।
উৎকিয়াগভিক শহরটি সুমেরু বৃত্তের প্রায় ৩২০ মাইল উত্তরে, চুকচি ও বিউফোর্ট সাগরের সংযোগস্থলের কাছে অবস্থিত। আলাস্কার মূল ভূখণ্ডের সঙ্গে শহরটির কোনও স্থায়ী সড়ক যোগাযোগ নেই। ভ্রমণকারীরা অ্যাঙ্কোরেজ বা ফেয়ারব্যাঙ্কস থেকে বিমানে করে এখানে আসতে পারেন।
জানুয়ারি মাসে এখানকার গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি ফারেনহাইটের প্রায় ৫ ডিগ্রি নিচে। পাঁচ বছর ধরে উৎকিয়াগভিকে বসবাস করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কির্স্টেন আলবার্গ পোলার নাইটের সময় গরম কাপড়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে বাইরে বেরোনোর অভ্যাস করেছিলেন। শহরটি ছেড়ে চলে যাওয়ার পর তিনি নর্দার্ন লাইটস এবং শহরের আলোগুলো কীভাবে চারপাশ ঝলমলে করে তুলত, তা খুব মিস করতেন।
২০২৩ সালে অ্যাকুওয়েদারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটা নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। আপনারও মনে হবে, এটি দারুণ এক অভিজ্ঞতা।’
উৎকিয়াগভিকে বেড়ে ওঠা আলোকচিত্রী ইবেন ডব্লিউ হপসন শীতকালের দৈনন্দিন রুটিনের বর্ণনা দিয়ে ২০২৫ সালে ‘ইউনিল্যাড’কে বলেন, ‘আপনি যদি সারা বছর এখানে থাকেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তবে কাজ, সেলাই, শিকার আর মাছ ধরার মধ্যেই দিন কেটে যায়। আপনি সব সময় ব্যস্তই থাকবেন।’
বাসিন্দা ম্যালকম নোবেল আলাস্কা পাবলিক মিডিয়াকে বলেন, ‘সূর্য ফিরে এলে এখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়। মানুষের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তখন কেবলই বাইরে বেরিয়ে আসতে ইচ্ছে করে।’
আগামী ২৩ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে উদিত সূর্য। প্রায় এক ঘণ্টা পরই অস্ত যাবে। তবে এর আট দিন পর জানুয়ারির শেষ দিনে দুপুর ১২টার আগেই সূর্য উঠবে এবং প্রায় চার ঘণ্টা দিগন্তের ওপরে অবস্থান করবে।
এই বিভাগের আরও খবর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী
৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প
নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
হোয়াইট হাউসের কাছে ভয়াবহ হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫
হোয়াইট হাউসের কাছে ভয়াবহ হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫
ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প
ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প
