বাংলাখবর
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) বাংলাদেশসহ তদন্তের আওতায় থাকা বিভিন্ন অর্থনীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব করেছে।
ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে যথাযথ পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে বাংলাদেশের ওপর আগে থেকে কার্যকর থাকা অন্যান্য ৩০১ ধারার শুল্ক এবং ২৩২ ধারার আওতায় আরোপিত শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা বিভিন্ন অঙ্গীকারও এ প্রস্তাব তৈরিতে গুরুত্ব পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, নীতি ও চর্চা মোকাবেলায় বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় রেখেছে ইউএসটিআর।
যদিও প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, তথ্য ফাঁস
মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, তথ্য ফাঁস
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের
ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
