বাংলাখবর

সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত

বাংলা খবর ডেস্ক : ভারতীয় ভূখণ্ডের ওপর নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক নজরদারি চালাতে একটি সমন্বিত স্যাটেলাইট বা উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের এই মহাকাশভিত্তিক সামরিক সহযোগিতা আরও সুসংহত ও জোরদার হয়েছে বলে এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর হাতে আসা বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি স্টার্টআপ ‘দিগন্তরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতীয় সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকা পর্যবেক্ষণে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সেই সামরিক সংঘাতের সময় চীনের উচ্চ-রেজল্যুশনসম্পন্ন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বৈত-ব্যবহারযোগ্য এই স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশে সার্বক্ষণিক নজর রাখতে সক্ষম এবং সংঘাতের সময় এটি ভারতের বিমানঘাঁটিগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এক ইঞ্চি জমিও যেন নজরদারির বাইরে না থাকে, সেজন্য চীন ও পাকিস্তান মিলে একটি পরিপূরক মহাকাশ নেটওয়ার্ক তৈরি করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান কক্ষপথে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩ এই পাঁচটিই চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছে। প্রতিটি স্যাটেলাইট যেমন আলাদাভাবে ভারতীয় ভূখণ্ডের ওপর নজর রাখতে সক্ষম, তেমনি এগুলো চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবেও কাজ করছে।

এই যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে। একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট এলাকার সীমানা পেরিয়ে গেলে সঙ্গে সঙ্গেই আরেকটি স্যাটেলাইট সেই স্থানে চলে আসে, যাতে নজরদারিতে কোনো বিরতি না পড়ে। মূলত চীনের স্যাটেলাইট নেটওয়ার্কে থাকা সামান্য শূন্যস্থানগুলো পূরণ করছে পাকিস্তানি স্যাটেলাইটগুলো। এগুলোর কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেন ভারতের সামরিক অবকাঠামো, সেনা মোতায়েন, সীমান্ত স্থাপনা, বিমান ও নৌঘাঁটির বহুমাত্রিক এবং স্পষ্ট চিত্র সার্বক্ষণিক পাওয়া যায়। এতে পাকিস্তানের ‘আইএসটিএআর’ (গোয়েন্দা তথ্য, নজরদারি ও পর্যবেক্ষণ) সক্ষমতা বহুগুণ বেড়েছে।

অবশ্য চীনের কারিগরি ও উৎক্ষেপণ সহায়তায় পাকিস্তানের এই মহাকাশ যাত্রা শুরু হয়েছিল আরও আগে, ২০১৮ সালে। সে বছরের জুলাইয়ে উৎক্ষেপিত পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট ‘পিআরএসএস-১’ এবং ‘পাকটেস-১এ’ তখন থেকেই ভারতীয় ভূখণ্ডে নজর রাখছিল। ‘পিআরএসএস-১’ স্যাটেলাইটটি প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল এই দুই ধরনের ছবি তুলতে পারে। উপযুক্ত পরিবেশে এটি ভূ-পৃষ্ঠের মাত্র এক মিটার আকৃতির বস্তুও স্পষ্টভাবে শনাক্ত করতে সক্ষম। পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’-র তথ্যমতে, এই স্যাটেলাইটটি প্রতি চার দিন পরপর বিশ্বের যে কোনো স্থানের নতুন ছবি তুলতে পারে, যা ভূ-পৃষ্ঠের যে কোনো পরিবর্তন শনাক্ত করতে সহায়তা করে। ইসলামাবাদ ও করাচিতে থাকা গ্রাউন্ড স্টেশন থেকে এর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে চীনের সহায়তায় নির্মিত যোগাযোগ স্যাটেলাইট ‘পাকস্যাট-এমএম১’ চারটি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। এটি টেলিভিশন সম্প্রচার ও উচ্চগতির ইন্টারনেট সেবার পাশাপাশি নেভিগেশন বা দিকনির্দেশনার নির্ভুলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানের ‘সুপারকো’ এবং চীনের ‘চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন’-এর মধ্যে দীর্ঘমেয়াদি স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মহাকাশে চীনের এই ক্রমবর্ধমান আধিপত্য এবং পাকিস্তানকে দেওয়া ব্যাপক প্রযুক্তিগত সহায়তা মোকাবিলায় ভারতকেও এখন মহাকাশে নিজস্ব নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত
সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত

সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত

সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের

সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে

যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব

আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব

স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস

স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস

এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প

এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১

ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা

ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা