বাংলাখবর

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে প্রত্যাশিত ফল না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বুধবার তিনি বলেন, নির্বাচনে এত অর্থ খরচ করে তেমন কোনো ফল না পাওয়ায় নিজেকে ‘বেশ বোকা’ মনে হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন এবং টেক্সাস অঙ্গরাজ্যে দলটির নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টায় প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক।

কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় এবং টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে রিপাবলিকান গ্রেগ অ্যাবট পরাজিত হওয়ায় মাস্কের সেই বিনিয়োগ প্রত্যাশিত ফল আনতে পারেনি।

নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করেও তেমন কিছু অর্জন করতে না পারায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তবে তার দাবি, এই অর্থ ব্যয় না করা হলে রিপাবলিকান প্রার্থীরা হয়তো আরও খারাপ ফল করতেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, শুধু নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করে ভোটের ফল নির্ধারণ করা যায় না।

মাস্ক আরও বলেন, ‘সময়কে যদি পেছনে ফিরিয়ে নেওয়া যেত, তাহলে সম্ভবত আমি কম অর্থ ব্যয় করতাম।’

নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার পরিকল্পনা নিয়েও কথা বলেন মাস্ক। তিনি জানান, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার সম্ভাবনা খুব বেশি। প্রতিষ্ঠানটি আরও বেশি সক্ষমতা চায় বলেও উল্লেখ করেন তিনি।

মাস্কের ধারণা, স্পেসএক্সের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা নেওয়ার বিষয়ে অ্যানথ্রপিকের সঙ্গে চুক্তি হতে পারে।

উল্লেখ্য, টেসলা ও স্পেসএক্সের পাশাপাশি এআই খাতেও ব্যবসা সম্প্রসারণ করছেন মাস্ক। নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয়ের বিষয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি এবার প্রযুক্তি ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনাতেও গুরুত্ব দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর

স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ

যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়

‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প

উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে