বাংলাখবর
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে এমন একটি ‘স্থায়ী চুক্তি’ করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দেশটিকে যেকোনো মূল্যে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
শনিবার (২১ নভেম্বর) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, ভবিষ্যতে হোয়াইট হাউসে যে-ই আসুন না কেন, কোনো মার্কিন প্রেসিডেন্টই যেন তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারেন—এমন শক্ত ভিত্তির ওপরই তিনি চুক্তিটি করতে চান।
সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানে শাসকগোষ্ঠী পরিবর্তনে তার কখনোই খুব একটা আগ্রহ ছিল না। তবে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো দেশটির শাসনব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছে বলে তিনি দাবি করেন।
ইরানের বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, আগের তুলনায় দেশটির নতুন নেতৃত্ব ‘অধিকতর যৌক্তিক’। তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া বেশ কঠিন উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, ইরান কোনো চুক্তি করার ‘পরদিনই’ তা ভঙ্গ করে ফেলে। সূত্র: ফক্স নিউজ।
এই বিভাগের আরও খবর
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
ইরানের সঙ্গে ‘স্থায়ী চুক্তি’ করতে চান ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা
ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের
ইরানে হামলা চালাতে মোসাদের চাপ, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত ট্রাম্পের
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
নির্বাচনে বিপুল অর্থ খরচ করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
‘ডার্টি বোমা’ হামলার খবরে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প
উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী
৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী
