বাংলাখবর

জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে

বাংলা খবর ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চূড়ান্ত সমঝোতার দিকে এগোচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় করণীয় নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রোববার নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করেছে সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও তুরস্ক। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আনতলিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলন দুই দিন আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে আলোচনায় মতপার্থক্যের কারণে সময় বাড়ানো হয়। নতুন খসড়া অনুমোদিত হলে প্রথমবারের মতো স্বীকার করা হবে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের (২.৭ ডিগ্রি ফারেনহাইট) সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির এই অতিরিক্ত প্রভাব ভবিষ্যতে উল্টে দিতে কার্বন অপসারণ প্রযুক্তির দ্রুত উন্নয়নের আহ্বান জানানো হয়েছে।

তবে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীদের চিহ্নিত জীবাশ্ম জ্বালানির (তেল, গ্যাস ও কয়লা) বিষয়টি নতুন খসড়ায় সরাসরি উল্লেখ করা হয়নি। এর পরিবর্তে আগের একটি কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

রোববার সকালে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, ‘আমরা এমন একটি খসড়া উপস্থাপন করেছি, যা সব পক্ষের সম্মতি পাবে বলে আমাদের বিশ্বাস।’ চুক্তিটি অনুমোদনের জন্য সকালে আবারও সম্মেলন বসবে বলে জানান তিনি।

তবে পরিবেশবাদী সংগঠন ৩৫০।ওআরজি খসড়াটি নিয়ে হতাশা প্রকাশ করেছে। তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ না থাকা এবং কার্বন অপসারণ প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উদ্বেগজনক।

সম্মেলনের সভাপতিত্বকারী পক্ষগুলো প্রতিনিধিদলগুলোকে খসড়া নিয়ে আপত্তি জানানোর জন্য কয়েক ঘণ্টা সময় দিয়েছে। গ্রিনিচ মান সময় সকাল ৭টায় চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরুর কথা রয়েছে।

এবারের সম্মেলনে অস্ট্রেলিয়া ও তুরস্কের প্রধান চ্যালেঞ্জ ছিল জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি এবং জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল অর্থনীতির দেশগুলোর স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি করা।

উল্লেখ্য, এক দশকেরও বেশি আগে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বনেতারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এর বেশি তাপমাত্রা বাড়লে চরম আবহাওয়ার ঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বিশ্ব ইতিমধ্যে সেই সীমা অতিক্রমের পথে রয়েছে।

এই বিভাগের আরও খবর

ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা

ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা

জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে

জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে

এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, শি চিনপিংয়ের সামনে ‘বিপদের মুহূর্ত’

ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা

ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস

‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’

চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা

মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ

জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল