বাংলাখবর
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
বাংলা খবর ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবারের এই রায়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ প্রদানে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
জাতিসংঘের শীর্ষ এই আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য এটি ন্যায়বিচার হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেদারল্যান্ডসের হেগে আদালতের ‘গ্রেট হল অব জাস্টিসে’ রায় ঘোষণা করতে গিয়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’’
প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানের সময় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার জ্বলন্ত প্রমাণ তুলে ধরেন; যে অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকাণ্ড ঘটিয়েছে।
আইসিজে বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ এবং সেখানে রোহিঙ্গা নন এমন বাসিন্দাদের বসতি স্থাপন করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, জনগোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এটিই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান; যা গণহত্যার মূল মানদণ্ড।
এই বিভাগের আরও খবর
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
