বাংলাখবর
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
বাংলা খবর ডেস্ক : বিশ্বজুড়ে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এ জন্য সংস্থাটির প্রয়োজন হবে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি।
তবে তহবিল ঘাটতির কারণে আগের বছরের তুলনায় এবার কম মানুষকে খাদ্যসহায়তা দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল আউটলুক ফর ২০২৭’ প্রতিবেদনে এ পরিকল্পনার কথা জানিয়েছে ডব্লিউএফপি। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করা জরুরি।
গত মাস থেকে মার্কিন নাগরিক লুক লিন্ডবার্গের নেতৃত্বে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২৭ সালে বিশ্বজুড়ে ৯ কোটি ১০ লাখ মানুষকে সহায়তা দেয়ার জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে।
অথচ, ২০২৬ সালে সংস্থাটির লক্ষ্যমাত্রা ছিল ১১ কোটি মানুষকে সহায়তা দেয়া, যা আগামী বছরের জন্য কমিয়ে আনা হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে রয়েছে। ডব্লিউএফপির নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মাত্র এক-তৃতীয়াংশ সহায়তার আওতায় আসবে।
ইরান সংঘাতের কারণে খাদ্য ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কৃষি খাত হুমকির মুখে পড়ায় যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো জায়গায় দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।
ডব্লিউএফপির পরিচালক লরা টার্নার বলেন, ‘তহবিল ঘাটতি আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।’ তিনি জানান, ২০২৬ সালের জন্য সংস্থাটির চাওয়া ১ হাজার ৩০০ কোটি ডলার তহবিলের মাত্র অর্ধেক পাওয়া গেছে।
এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক জে লিন্ডবার্গ বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তীব্র ক্ষুধার পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা দেওয়া সম্ভব। তবে এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগ।
সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের জন্য তাদের মোট অর্থায়নের চাহিদার প্রায় ৭২ শতাংশ ব্যয় হবে জরুরি সংকট মোকাবেলায়। বাকি ২৮ শতাংশ বরাদ্দ রাখা হবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বিভিন্ন জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর কর্মসূচিতে।
ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে ছিল। এর মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ জরুরি পর্যায়ের বা তার চেয়েও ভয়াবহ ক্ষুধার পরিস্থিতিতে পড়েছিল। খাদ্যসংকটবিষয়ক বৈশ্বিক প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে।
করোনা মহামারি এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে ডব্লিউএফপির কর্মকর্তা ম্যাথিউ হলিংওয়ার্থ বলেন, ‘আমরা সম্ভবত খুব শিগগির ছয় বছরের মধ্যে তৃতীয় বৈশ্বিক খাদ্যসংকটের মুখোমুখি হতে যাচ্ছি।’
এই বিভাগের আরও খবর
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
