বাংলাখবর

পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক : বিয়ের আসরে মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো। ফের ঘর বাঁধলেন আমেরিকান সংগীত তারকা মাইলি সাইরাস। এবার বিয়ে করলেন তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। যিনি মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট। মাইলির বর্তমান বয়স ৩৩ বছর, আর ম্যাক্স ২৮ বছরের যুবক।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একাধিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পিপল ম্যাগাজিন। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি মঞ্চের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এর আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজ।

বিয়ের আসরে মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো। 
মাইলি ও ম্যাক্সের সম্পর্ক অবশ্য বেশ আগের। গত বছরের ডিসেম্বরেই তারা বাগদান সেরেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ম্যাক্স জানান, হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হাঁটু গেড়ে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল তাকে।

২০২১ সালের শেষ দিকে মাইলি ও ম্যাক্সের সম্পর্কের শুরু। একবার ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, পরিচিতজনদের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল; একে-অপরের সম্পর্কে কিছু না জেনেই প্রথম সাক্ষাৎ করেছিলেন তারা।

উল্লেখ্য, এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৮ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হলেও এক বছরের মাথায় তার আআলাদা হয়ে যান। পরে ২০২০ সালের জানুয়ারিতে চূড়ান্ত বিচ্ছেদ করেন।

এই বিভাগের আরও খবর

পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস
পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস

পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস

গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি
যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি

যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা

সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালত থেকে মুক্তি

নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

১০ হাজার টাকা ধার নিয়ে শুরু, আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা

বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি