বাংলাখবর
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর যুদ্ধের আগের তুলনায় অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা আড়াই গুণ বাড়িয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে কঠোরভাবে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় প্রতিরোধশক্তি জোরদারে মনোযোগ দিচ্ছে ইরান।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘটিত অপরাধ ইরান কখনো ভুলবে না। এসব অপরাধের মধ্যে রয়েছে- ইসলামী বিপ্লবের শহিদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, শিশু, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ ও ইরানি নেতাদের হত্যা।’
মার্কিন ও ইসরায়েলি খুনি এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের অটল সংকল্প বলেও মন্তব্য করেন তিনি। মুখপাত্র জানান, সাত মাস আগে যুদ্ধ শুরুর পর থেকেই দেশীয় প্রযুক্তিতে অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের পরিধি ক্রমাগত বাড়ছে। তিন মাস আগেই উৎপাদনের সক্ষমতা যুদ্ধপূর্ব পর্যায়ের প্রায় দ্বিগুণে পৌঁছেছিল এবং সাম্প্রতিক মাসগুলোতে তা আরও বৃদ্ধি পেয়েছে।
তালাই-নিক আরও জানান, ইরানের প্রতিরক্ষা শিল্প খাতের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোর সক্ষমতাকে কাজে লাগানোর ফলেই এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের ফলে কিছু কিছু অস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, যুদ্ধকালীন পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর নির্ধারণ করা অগ্রাধিকারের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র বিষয়ক গবেষণা, উন্নয়ন ও উৎপাদন কর্মসূচিগুলোকে হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন নেটওয়ার্ক এবং তাদের সহযোগী কোম্পানিগুলোর মাধ্যমে ১ হাজারেরও বেশি ধরনের সিস্টেম, অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ তৈরি করা হচ্ছে।
তালাই-নিক বলেন, ‘নতুন আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মতবাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অস্ত্র ও সরঞ্জামের কিছু অংশে প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে এবং এগুলোর উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অস্ত্র ও সরঞ্জামের ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে, পাশাপাশি সম্ভাব্য হুমকির মোকাবিলায় দেশের সক্ষমতাকেও জোরদার করবে।’
এই বিভাগের আরও খবর
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
