বাংলাখবর

চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা

বাংলা খবর ডেস্ক : দীর্ঘদিনের মন্দা আরো গভীর হচ্ছে চীনের শেয়ারবাজারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনা ঘিরে বিশ্বজুড়ে বিনিয়োগের জোয়ার তৈরি হলেও তার সুফল পাচ্ছে না দেশটির শেয়ারবাজার।

এর মধ্যে বহুজাতিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক সংকট এবং এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। ফলে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। এ পরিস্থিতি কেবল এআই খাতের সংকট নয়, বরং চীনের অর্থনীতি ও শেয়ারবাজারের দীর্ঘদিনের দুর্বলতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্যমতে, গত বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ ছাড়ার খবর প্রকাশের পর চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে যায়।

এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে আলিবাবার নাম এসেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী ছিলেন অ্যালিস হুয়াং, যাঁর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে চীনের দুই এআই প্রতিষ্ঠান জেড ডট এআই ও মিনিম্যাক্সের শেয়ারের দাম যথাক্রমে ৯ শতাংশ ও ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর চিপ পাওয়ার ক্ষেত্রে চীনের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন।

গত সপ্তাহে সাংহাইয়ের প্রধান সূচক সিএসআই ৩০০ কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। একই সময়ে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। অক্টোবরে সিএসআই ৩০০ সূচকের পতন হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ, যা এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ মাসিক পারফরম্যান্স। দেশটির প্রবৃদ্ধিনির্ভর চিয়েনেক্সট ও স্টার ৫০ সূচকও জুনের পর থেকে ৪০ শতাংশের বেশি হারিয়েছে।

সুইজারল্যান্ডের বেসরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ সেবা বিভাগের প্রধান পিটার কিনসেলা টেলিগ্রাফকে জানান, চীনের শেয়ারবাজার নিয়ে তার নেতিবাচক ধারণা রয়েছে।

তার মতে, এ বাজার থেকে বিনিয়োগকারীদের অর্থ উপার্জন করা কঠিন।
এআই খাতেও পিছিয়ে চীন

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজারে মূলধনের প্রবাহ ধরে রাখতে নতুন কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। দ্রুত বর্ধনশীল এআই কম্পানিগুলোকে একসঙ্গে বাজারে প্রবেশের সুযোগ দিলে পুরনো প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ সরে যেতে পারে। এতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সম্পদের মূল্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তর এশিয়াবিষয়ক প্রধান বিনিয়োগ কর্মকর্তা রেমন্ড টি চেং টেলিগ্রাফকে বলেন, চীন অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব সিদ্ধান্ত নেয়। এআই কম্পানিগুলোকে বাজারে যুক্ত করার ক্ষেত্রে দেশটি ধীর ও পরিকল্পিত পথ অনুসরণ করতে চায়।

এদিকে চীনের শেয়ারবাজারের দুরবস্থার পেছনে আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, ভোক্তাদের দুর্বল ব্যয় এবং তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতাও ভূমিকা রাখছে। গত পাঁচ বছরে সিএসআই ৩০০ সূচক কমেছে ১৬ শতাংশের বেশি। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

মূল্যস্ফীতির বদলে মূল্যহ্রাসের শঙ্কা

বিশ্লেষকদের মতে, চীনের অর্থনীতি এখন মূল্যহ্রাস বা ডিফ্লেশনের ঝুঁকিতে রয়েছে। দেশটির ৩০টি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে অক্টোবরে মাত্র ১৫টিতে পাইকারি পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ভোক্তা মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও দুর্বল ভোক্তা চাহিদার কারণে অনেক পণ্যের দাম স্থবির হয়ে পড়ছে কিংবা কমছে। দীর্ঘদিনের আবাসন সংকটে সাধারণ মানুষের সম্পদ ও ভোক্তা আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোম্পানিগুলো নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে, যার প্রভাব পড়ছে শেয়ারবাজারে।

এ ছাড়া চীনের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তুলনায় সাধারণ বিনিয়োগকারীদের প্রভাব বেশি। ফলে অর্থের প্রবাহে সামান্য পরিবর্তনেও শেয়ারের দামে বড় ওঠানামা হয়। বাজারটির এক-তৃতীয়াংশের বেশি মূল্যের মালিকানায় রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কোম্পানি। তীব্র প্রতিযোগিতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকের মুনাফাও সীমিত।

এর উদাহরণ দেশটির বৈদ্যুতিক গাড়ি শিল্প। মূল্যযুদ্ধের কারণে ২০২৫ সালের ডিসেম্বরে গাড়ি নির্মাতাদের মুনাফার হার রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছিল।

অন্যদিকে এনভিডিয়াকে ঘিরে বিতর্কের কারণে ওয়াশিংটন চীনের প্রযুক্তি খাতের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে দেশটির অর্থনৈতিক সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সব মিলিয়ে চীনের শেয়ারবাজারকে আপাতদৃষ্টিতে সস্তা মনে হলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এই বিভাগের আরও খবর

চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা

চীনের শেয়ারবাজারে মন্দা, ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা

মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ
মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ

মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, বললেন কঠিন মানুষ

জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল
জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল

জেনসেনের পতন ইলন মাস্কসহ শীর্ষ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মনে কেন আতঙ্ক ছড়াল

ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’
কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’

কানাডার প্রধানমন্ত্রী পেলেন আন্তর্জাতিক ‘গণতন্ত্র পদক’

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান

এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা

এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস

এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস

ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪