বাংলাখবর
চিংড়ির ফ্রিটার্স রেসিপি
বাংলা খবর ডেস্ক : চিংড়ির কথা শুনে জিভে জল আসে না এমন মানুষ বোধহয় কমই আছেন। মালাইকারি, ভুনা থেকে শুরু করে চিংড়ির হরেকরকম পদ রয়েছে। তবে অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির ফ্রিটার্স। কীভাবে? জানুন রেসিপি-
উপকরণ:
গলদা চিংড়ি- ৮-১০টি
সাদা গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ বাটা- ১ চা চামচ
কর্নফ্লাওয়ার- ৫ চা চামচ
ধনেপাতা বাটা- ১ চা চামচ
ডিম- ১টি
বেকিং পাউডার- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- পরিমাণ মতো
প্রণালি:
চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। লবণ, কাঁচামরিচ বাটা, মরিচ গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে চিংড়িগুলো ম্যারিনেট করে নিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন।
চিংড়ি ভাজার জন্য আরেকটি ব্যাটার বানিয়ে নিন। একটি বাটিতে ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা মরিচ বাটা, ধনেপাতা বাটা এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন খুব ঘন যেন না হয়, সে দিকে খেয়াল রাখবেন।
এবার ম্যারিনেট করা চিংড়িগুলো ডিমের ব্যাটার চুবিয়ে নিন। তারপর ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ির ফ্রিটার্স। কাসুন্দি বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন মুখরোচক এই খাবার।
এই বিভাগের আরও খবর
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
