বাংলাখবর

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : বলিউড তারকা পরিণীতি চোপড়া। ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তার সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ে নাম লেখান এবারই প্রথম পরিণীতির।

নেটফ্লিক্সের ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন তিনি। এই নতুন ক্রাইম থ্রিলার সিরিজের ঘোষণা এসেছিল গত বছরের ফেব্রুয়ারিতে। শুটিংসহ যাবতীয় কাজ শেষের পর এবার এল মুক্তির ঘোষণা। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

শাক: ট্রাস্ট নো ওয়ান সিরিজে একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে, যার সন্তান হারিয়ে গেছে ৯ বছর আগে। সন্তানের খোঁজে এই দীর্ঘ সময়ের লড়াই, মাতৃত্বের আবেগ এবং একই সঙ্গে চারপাশের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে।

সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এটি কেবল রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয়, এর মূল প্রাণ লুকিয়ে আছে ৯ বছর ধরে নিজের সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আপসহীন সংগ্রামের ভেতরে। সন্তানের জন্য মায়ের তীব্র আকুলতা আর টানটান উত্তেজনায় ভরা থ্রিলারের চমৎকার মেলবন্ধন দেখা যাবে এতে। গল্পের প্রতিটি চরিত্র এই জার্নির গুরুত্বপূর্ণ অংশ, যাদের প্রত্যেকের ভেতরের গোপন রহস্য ও দ্বন্দ্ব দর্শকদের ভাবাতে বাধ্য করবে, কোনটা সত্য আর কোনটা নয়।

পরিণীতি চোপড়ার পাশাপাশি শাক সিরিজে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

এই বিভাগের আরও খবর

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ

মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়

নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের

কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!

যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি