বাংলাখবর
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
স্পোর্টস ডেস্ক : বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল ফয়সালির বিপক্ষে গোল করে কেরিয়ারে হাজারতম গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা। এই জয়ের সুবাদে নিজের অফিশিয়াল কেরিয়ারের গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেলেন একাই ৫ বারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
আল ফয়সালির মাঠে ৩-১ গোলের জয়ে রোনালদো করেছেন আল নাসরের দ্বিতীয় গোলটি। জোয়াও ফেলিক্সের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আল নাসরের হয়ে অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৮২টি। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।
ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর জালের ঠিকানা খুঁজে পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে-যার মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র ১৮টি গোল।
এই বিভাগের আরও খবর
অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো
অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি
বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়
বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯
১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি
মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির
মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির
দশজনের ম্যানইউকে হারাল আতলেতিকো
দশজনের ম্যানইউকে হারাল আতলেতিকো
সাত মিনিটের ঝড়ে লিলকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলকে উড়িয়ে দিল আর্সেনাল
আমিরাতে বিলাসবহুল ‘সানরিফ’ ইয়ট অর্ডার করলেন মেসি
আমিরাতে বিলাসবহুল ‘সানরিফ’ ইয়ট অর্ডার করলেন মেসি
গর্ডনের প্রথম গোলে বার্সার দাপুটে জয়
গর্ডনের প্রথম গোলে বার্সার দাপুটে জয়
