বাংলাখবর
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য ব্যক্তির বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের লক্ষ্যে ১৯৮৪ সালে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির আওতায় তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তথ্যদাতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
পুরস্কার ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা ইরান না মানায় দেশটির পারমাণবিক কার্যক্রমে নজরদারি করতে পারছে না সংস্থাটি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপকরণ তৈরি ও মজুতের বিষয়ে ধারাবাহিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে না।
তবে ঠিক কী ধরনের তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত এবং মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত।
ট্রাম্প আরও দাবি করেন, আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেশটি যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’
এদিকে নতুন করে যাতে যুদ্ধ শুরু না হয়, সে জন্য মধ্যস্থতাকারী দেশগুলো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, তার সরকার এখনো আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানে আরও দুয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়া বাকি আছে। এর মধ্যে মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতও রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে ইরানের একটি পারমাণবিক স্থাপনা আছে। তবে এ দাবি অস্বীকার করেছে ইরান।
এই বিভাগের আরও খবর
ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিশেষ টাস্কফোর্স গঠন
ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিশেষ টাস্কফোর্স গঠন
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে জেডি ভ্যান্স!
রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে জেডি ভ্যান্স!
যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২
যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত
পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত
সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি
সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড
