বাংলাখবর

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর একমাসের মধ্যে মার্কিন ডলারের সর্বনিম্ন দরপতন হয়েছে। এর কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের সম্ভাবনা এবং এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বিবেচনায় নিচ্ছেন বিনিয়োগকারীরা। বুধবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বেশ কয়েকটি প্রধান মুদ্রা। প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ইউরো এবং সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে ব্রিটিশ পাউন্ড।

নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট- কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। দীর্ঘদিন ধরে রক্ষণশীলদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও জয় পেয়েছে দলটি। এতে ডেটা সেন্টার বা তথ্যকেন্দ্রবিরোধী অবস্থান নতুন করে জোরালো হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, দেশটির প্রবৃদ্ধির বড় একটি অংশ এআই-সংশ্লিষ্ট ব্যয়ের ওপর নির্ভরশীল। প্রবৃদ্ধির গতি কমে গেলে ডলারের আকর্ষণ কমতে পারে এবং সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তাও হ্রাস পেতে পারে। সাধারণত সুদের হার বৃদ্ধি কোনো দেশের মুদ্রার বিনিময়মূল্যকে শক্তিশালী করে। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপকারী ডলার সূচক এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং সর্বশেষ ১০১.৪১ পয়েন্টে লেনদেন হয়েছে।

বুধবার ইউরোর দর ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১২৩৬ ডলারে। ব্রিটিশ পাউন্ডের দর বেড়েছে ০ দশমিক ৪৬ শতাংশ, প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৩৪৭৫ ডলার।

নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর দরও বেড়েছে। সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দর ০ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ০ দশমিক ৮১৬২-এ। অন্যদিকে ইয়েনের বিপরীতে ডলারের দর কমেছে ০ দশমিক ৩৮ শতাংশ। প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১৫৮ দশমিক ০৯ ইয়েন। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন প্রায় ৩ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৯২১ শতাংশে নেমেছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মুদ্রাবাজার কৌশলবিদ ক্যারল কং বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকির দিকে তিনি নজর রাখছেন। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা নাকচ করেননি।

এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ডের নীতিগত ঘোষণা নিয়েও নজর রাখছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকটির মুদ্রানীতি কমিটি সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের আগস্টের পর এই প্রথম সুদের হার বাড়াতে পারে ব্যাংকটি।

চীনের অফশোর ইউয়ানের দর ০ দশমিক ১ শতাংশ কমেছে। সর্বশেষ প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের বিনিময়মূল্য ছিল ৬ দশমিক ৬৭৫৫। মঙ্গলবার ইউয়ানের দর ১৫ মে-র পর এক দিনে সবচেয়ে বেশি কমেছিল। ওই দিন ইউয়ানের ঊর্ধ্বমুখী প্রবণতা ধীর করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রার বাধ্যতামূলক রিজার্ভের পরিমাণ বাড়ায়। বুধবারও অব্যাহত ছিল দরপতন।

অন্যদিকে বিটকয়েনের দাম সামান্য বেড়ে ৭৮ হাজার ৩১৫ দশমিক ৫৩ ডলারে উঠেছে। তবে বিশ্বের বৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে রেকর্ড ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুরির ঘটনার পর সাম্প্রতিক দিনগুলোতে চাপের মধ্যে রয়েছে এই ক্রিপ্টোকারেন্সি।

এই বিভাগের আরও খবর

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত
পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত

পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত

সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি
সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি

সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি

মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড

হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪
হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪

হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪

যুক্তরাষ্ট্রে বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯
যুক্তরাষ্ট্রে বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রে বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১
ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১