বাংলাখবর

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর একটি গানের দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য রবীন্দ্র সিং নেগি। দৃশ্যটি পরিবর্তন না করলে দেশজুড়ে বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, নেগির অভিযোগ, গেরুয়া পোশাকে দীপিকাকে উপস্থাপনের মাধ্যমে সনাতন ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ নিয়ে শাহরুখ খানকে ‘জিহাদি’ বলেও আক্রমণ করেছেন তিনি।

নেগির দাবি, শাহরুখ খান ও তাঁর মতো ব্যক্তিরা ভারতে অর্থ উপার্জন করলেও দেশের প্রতি অসম্মান দেখান। গেরুয়া রং নিয়ে তাঁদের আপত্তি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দীপিকা কেবল একটি ঘুঁটি, এর পেছনে ‘জিহাদি’রা কাজ করছে বলে অভিযোগ করেন এই বিজেপি নেতা। শাহরুখকে সরাসরি ‘জিহাদি’ বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে তিন বছর আগে মুক্তি পাওয়া শাহরুখের ‘পাঠান’ সিনেমার বিতর্কের কথাও সামনে আনেন নেগি। ছবিটির ‘বেশরম রং’ গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরতে দেখা গিয়েছিল। তখনও পোশাকের রং নিয়ে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ করেছিল। নেগির আশঙ্কা, ‘কিং’ সিনেমা নিয়েও একই ধরনের প্রতিবাদ ছড়িয়ে পড়বে।

শাহরুখকে সতর্ক করে তিনি বলেন, দৃশ্যটি পরিবর্তন না করলে সারা দেশে বিক্ষোভ করা হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছুই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে শাহরুখ ও দীপিকার সমালোচনা করে নেগি বলেন, ভারতের অর্থে তারকা হয়ে ওঠা ব্যক্তিদের এমন কাজের জন্য লজ্জিত হওয়া উচিত।

তবে এ বিতর্ক কিংবা বিজেপি নেতার হুমকি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও ববি দেওলসহ আরও অনেকে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি
দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!
চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন
আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা
১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা
এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা

এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ