বাংলাখবর
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত অ্যাবের কাওয়াস। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরা নারী।
স্থানীয় মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কাওয়াস। নিউইয়র্ক টাইমসের ফল ঘোষণার সময় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছিল। তখন তিনি পেয়েছিলেন মোট ভোটের ৭৫ শতাংশ।
মিডল ইস্ট আই’ র প্রতিবেদনে বলা হয়, বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
‘মর্যাদায় অর্থায়ন, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’—এই স্লোগান নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। সর্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন কাওয়াস। পাশাপাশি যুদ্ধের পেছনে অর্থায়নের বিরোধিতা করেন তিনি।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। তার নির্বাচনী প্রচারণায় সমর্থন দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান রাশিদা তালাইব।
ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৯৯০-এর দশকে তারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় শ্রমিক অধিকার, অভিবাসী সম্প্রদায় এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি।
২০২৩ সালে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তায় অর্থায়ন বন্ধের দাবিতে ‘নট অন আওয়ার ডাইম’ প্রচারণা শুরুতে ভূমিকা রাখেন কাওয়াস। এ উদ্যোগের মাধ্যমে ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় স্থানীয় পর্যায়ে আইন প্রণয়নের চেষ্টা করেন তিনি।
তার এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি-আমেরিকান ও মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২
যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত
পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত
সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি
সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড
হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪
হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪
