বাংলাখবর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল এল সায়েদ।  রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।  

ওয়েইন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক এল সায়েদ ডেমোক্রেটিক পার্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সকে সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন।  

বিজয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এল সায়েদ বলেন, যে মা-বাবারা সন্তানদের বোঝাতে পারছিলেন না যে প্রেসিডেন্ট কেন একজন মানুষের নাম বা তার ধর্ম নিয়ে তামাশা করেন, তারা কাল সকালে গিয়ে সন্তানদের বলুন—খারাপ লোকগুলো হেরে গেছে।

তিনি বলেন, আপনার দেওয়া করের টাকা অন্য দেশের মানুষের ও তাদের সন্তানদের ওপর বোমা ফেলার কাজে ব্যয় না হয়ে আপনার ও আপনার সন্তানের জন্য খরচ হচ্ছে কি না—তা জানার অধিকার নিশ্চিত করা এত কঠিন হওয়া উচিত নয়।

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডোনাল্ড—আমি জানি আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হতো। তাই আগামী জানুয়ারিতে জেডি (ভ্যান্স) আমাকে শপথ বাক্য পাঠ করানোর পর, তুমি আমাকে সরাসরি ‘সিনেটর’ বলেই ডাকতে পারো।

আব্দুল এল সায়েদ ছোট বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তার বাবা-মা ছিল মিসরের অভিবাসী। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর বাবা ও সৎ মায়ের কাছে বড় হয়েছেন তিনি।

১৯৯৪ সালের পর থেকে মিশিগান অঙ্গরাজ্যে কোনো রিপাবলিকান প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হতে পারেননি। তবে দুই মেয়াদের ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্স অবসর নেওয়ায় এখানে দলটির জন্য একটি সুযোগ তৈরি হয়েছিল।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন
ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত

সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি

মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড

হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের আবেদন খারিজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ, নি'হত অন্তত ২৪

যুক্তরাষ্ট্রে বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১