বাংলাখবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
বাংলা খবর ডেস্ক : ভারী বৃষ্টিপাত ও প্রথম শীতকালীন ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত গাজা উপত্যকা। শনিবার সকাল থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার অস্থায়ী তাঁবু। উপত্যকাজুড়ে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১৫ শতাধিক জরুরি উদ্ধারের আকুতি পাওয়া গেছে বলে জানিয়েছে গাজার সরকারি সংবাদ মাধ্যম কার্যালয় ও নাগরিক প্রতিরক্ষা বাহিনী।
সংবাদ মাধ্যম কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, প্রথম ১২ ঘণ্টার ঝড়েই প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার। ইসরায়েলি বিমান হামলায় আগেই আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া বহু ভবন এখন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং ভোরের আলো ফোটার পর থেকেই পুরো আশ্রয়শিবির পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির মধ্যে নারী ও শিশুসহ হাজার হাজার পরিবার চরম দুর্দশার মুখে পড়েছেন। অবরুদ্ধ সীমান্ত বজায় রেখে ত্রাণ ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরায়েলি দখলদারিত্বকে পুরোপুরি দায়ী করেছে কর্তৃপক্ষ। সেই সাথে গাজাবাসীকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিশ্ব সংস্থাসমূহকে অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, সরঞ্জাম ও পানিনিষ্কাশন পাম্পের তীব্র সংকট থাকায় এককভাবে এই বড় দুর্যোগ সামাল দেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। নারী, শিশু, বয়স্ক ও রোগীদের জীবন রক্ষায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে গাড়ি, প্রয়োজনীয় জ্বালানি ও ত্রাণসামগ্রী সরবরাহের জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে।
ঝড় শুরু হওয়ার আগেই প্রায় ১ লাখ ৬২ হাজার তাঁবু ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। গাজার সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন অন্তত ৩ লাখ পরিবারের জন্য উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজার মোট জনসংখ্যার ৯৪ শতাংশ বা প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষ জরুরি সহায়তার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন। সংস্থাটি ১১৩টি আশ্রয়কেন্দ্রে শীতকালীন সমীক্ষা চালিয়ে অন্তত ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে, যার মধ্যে ৪টি ভবন যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
গত আগস্ট মাস থেকেই গাজা কর্তৃপক্ষ সতর্ক করে আসছিল যে প্রায় ১ লাখ ৯৬ হাজার পরিবার বসবাসের অযোগ্য তাঁবুতে জীবনযাপন করছে। সেপ্টেম্বরেও আসন্ন শীত নিয়ে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এর আগে বিগত শীতে আশ্রয়শিবিরে ঠাণ্ডাজনিত কারণে ২১ জন শিশুসহ মোট ২৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে গাজায় মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল মায়াদিন
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
