বাংলাখবর

‘যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদকের কাঁচামাল পাঠাচ্ছে ভারত!’

বাংলা খবর ডেস্ক : চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেন্টানল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) তুলসী গ্যাবার্ডের দফতর মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএএ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেন্টানলসহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসের মধ্যে ৫২,০০০-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে।  

‘এই আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলো (টিসিও) প্রায়শই রাষ্ট্রীয় সহযোগিতায় সরাসরি ও পরোক্ষভাবে মাদক পাচারের রাসায়নিক উপাদান ও সরঞ্জাম সংগ্রহ করে, যেখানে চীন ও ভারত প্রধান উৎস’, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (ডিএনআই) পরিচালিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘চীন এখনো অবৈধ ফেন্টানলের রাসায়নিক উপাদান ও পিল প্রেসিং যন্ত্রপাতির প্রধান সরবরাহকারী, যার পরেই রয়েছে ভারত।’  

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা প্রতিবেদনে ভারতকে চীনের সমপর্যায়ে রাখা হলো, যেখানে বলা হয়েছে যে ভারতীয় রাসায়নিক সরবরাহকারীরা মেক্সিকোর মাদক চক্রগুলোর কাছে ওপিওড তৈরির উপাদান পাঠাচ্ছে। গত বছরের প্রতিবেদনে ভারতকে শুধু মেক্সিকান গোষ্ঠীগুলোর জন্য একটি গৌণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল, যেখানে চীনকে প্রধান সরবরাহকারী বলা হয়েছিল।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইল মোকাবিলাকে তার রাজনৈতিক অগ্রাধিকারের অন্যতম বিষয় হিসেবে নিয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, আমরা আমেরিকায় ফেন্টানাইল মহামারি বন্ধ না করা পর্যন্ত বিশ্রাম নেব না। 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা