বাংলাখবর
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
বাংলা খবর ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা ও হ্যাকিংয়ের চেষ্টায় ভয়াবহ অচলাবস্থা ও উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার ইউরোপের এই হ্যাকিং হামলা পুরো মহাদেশজুড়ে ছড়িয়ে পড়ে। সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত দোকানগুলোতে থাকা ফ্রিজ ও ফ্রিজার ক্ষতিগ্রস্ত হয় এবং দোকান মালিকরা সংরক্ষিত খাবার ফেলে দিতে বাধ্য হন। গত মাসে ফ্রান্সে ঘটে যাওয়া একই ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
এই হামলায় কয়েক ডজন দোকানের রেফ্রিজারেটর ও ফ্রিজার ইউনিটের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট গ্রুপ আহোল্ড ডেলহাইজে এবং কোলরুইট এই হ্যাকিংয়ের শিকার হয়। পাশাপাশি সুইডিশ খুচরা পণ্য বিক্রেতা চেইন প্রতিষ্ঠান আইসিএ ও কুপের স্টোরগুলো আক্রান্ত হয়। এমনকি আসবাবপত্র ও মিটবল বিক্রেতা প্রতিষ্ঠান আইকিইএর অন্তত একটি স্টোরও হ্যাকিং থেকে রেহাই পায়নি।
স্টকহোমের একটি আইসিএ ফ্র্যাঞ্চাইজি স্টোর পরিদর্শনের সময় সেখানকার সেলস ম্যানেজার এংলা ইংওয়াল রয়টার্সকে বলেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, স্থানীয় সময় সোমবার রাত ২টার দিকে হামলার ঘটনা ঘটে। কিন্তু বিষয়টি সবার নজরে আসে কয়েক ঘণ্টা পর।
‘‘এখানে একটি সাইবার হামলা হয়েছে এবং আমাদের সব ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।’’
ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান আইসিএর একজন মুখপাত্র বলেন, রাতের বেলায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সীমিতসংখ্যক স্টোরের রেফ্রিজারেশন ও ফ্রিজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে; এ বিষয়টি তাদের জানা রয়েছে।
এর আগে, গত মাসে ফ্রান্সেও একই ধরনের হামলা হয়েছিল। সে সময় পুলিশ জানিয়েছিল, হ্যাকাররা শত শত সুপারমার্কেটের কুলিং ইউনিটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ায় আগুন ধরে যায় এবং খাবারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া গত মাসে আহোল্ডও পুলিশের কাছে সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছিল।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে অবকাঠামোর ওপর এমন হাইব্রিড হুমকি ইউরোপীয় কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
মস্কো অবশ্য নাশকতা বা হাইব্রিড যুদ্ধ পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা বারবার অস্বীকার করে আসছে। সোমবারের এই হামলার পেছনে ঠিক কারা ছিল বা এগুলো ফ্রান্সের ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বেলজিয়ামের সেন্টার ফর সাইবারসিকিউরিটির মুখপাত্র ক্যাটরিন এগগার্স বলেন, এই হামলার পেছনে কে রয়েছে তা জানা যায়নি এবং হয়তো তা কখনো মোটেও জানা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে এ ধরনের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সব আইটি সিস্টেমই সম্ভাব্য ঝুঁকির মুখে রয়েছে এবং দক্ষ অপরাধীরা এখন খুব সহজেই এসব দুর্বলতা কাজে লাগাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
