বাংলাখবর

‘গাজা শান্তি সম্মেলন’ সোমবার, সভাপতিত্ব করবেন ট্রাম্প

বাংলা খবর ডেস্ক : গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর লক্ষ্যে আগামীকাল সোমবার মিশরে হতে যাচ্ছে শীর্ষ শান্তি সম্মেলন। মিশরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনে সভাপতিত্ব করবেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মিশরের শার্ম আল-শেখে ২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য, গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।

সম্মেলনটিতে যোগ দেয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তার ইতালিয়ান প্রতিপক্ষ জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেজ যোগ দেবেন এতে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শার্ম আল-শেখে থাকবেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হামাস জানিয়েছে যে তারা অংশ নেবে না।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত হবে না। তিনি বলেন, গাজা নিয়ে পূর্ববর্তী আলোচনায় হামাস প্রধানত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে।

পরিকল্পনার প্রথম পর্যায়ে সোমবারের মধ্যে জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে, যাকে দুই বছরের যুদ্ধের পর “ঐতিহাসিক মোড়” হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাজ্য।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা