বাংলাখবর
‘আমরা তোমাদের পাশে আছি’—ফিলিস্তিনিদের প্রতি অস্ট্রেলিয়ার দৃঢ় বার্তা
বাংলা খবর ডেস্ক : আগামী মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। চলছে উভয় দেশের বাগযুদ্ধ। এমন পরিস্থিতিতে বিশ্বকে ফিলিস্তিনিদের প্রতি আরও সহমর্মিতার দৃষ্টান্ত দেখালো ক্যানবেরা।
পাবলিক ব্রডকাস্টার এবিসির রেডিও ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘ফিলিস্তিনিরা এই মুহূর্তে বিশ্বের কাছে অদৃশ্য। তাদের বলতে চাই, ‘তোমরা অদৃশ্য নও। আমরা তোমাদের দেখতে পাচ্ছি। আমরা তোমাদের চিনব, আমরা তোমাদের স্বীকৃতি দিব এবং আমরা সেই পদক্ষেপ নেব যা অস্ট্রেলিয়া সবসময় বিশ্বাস করে আসছে।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলীয় শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঠিক কী করছেন, ঠিক কী বলতে চাইছেন তা তিনি বলেন এবং করেন। কারণ, তার এ ক্ষমতা রয়েছে।’
এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণার কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছিলেন, ‘ইতিহাস তাকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগকারী একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে।’
গাজা যুদ্ধের উত্তেজনার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। তবে গত সপ্তাহে ক্যানবেরার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণার পর থেকে তাদের মধ্যকার বৈরিতা আরও বেড়েছে।
সোমবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, তারা ইসরায়েলের অতি-ডানপন্থী মাফদাল-ধর্মীয় জায়োনিজম পার্টির আইন প্রণেতা এবং নেতানিয়াহুর শাসক জোটের সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, তিনি ফিলিস্তিনের অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করেছেন।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
