বাংলাখবর

৫ দিনের ধর্মঘটে ব্রিটিশ চিকিৎসকরা

বাংলা খবর ডেস্ক : ইংল্যান্ডে হাজারো ব্রিটিশ চিকিৎসক শুক্রবার বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে পাঁচ দিনের ধর্মঘট শুরু করেছেন। ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত এটি তাদের ১৩তম ধর্মঘট।

গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে অংশ নিচ্ছেন রেসিডেন্ট ডাক্তাররা—পরামর্শদাতা পর্যায়ের নিচের চিকিৎসকরা, যারা হাসপাতালের মোট চিকিৎসাকর্মীর অর্ধেক।

লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ধর্মঘটের নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃত্ব ‘সেবার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছে।

এই ধর্মঘট আর ন্যায্যতার প্রশ্ন নয়। এটি রাজনৈতিক প্রদর্শনীর অংশ।’
তিনি আরো দাবি করেন, গত তিন বছরে ডাক্তারদের বেতন ২৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত দুই বছরে পাবলিক সেক্টরের মধ্যে সর্বোচ্চ বেতন বৃদ্ধি তাদেরই হয়েছে।

তিনি বলেন, ‘তাই আমরা বেতনের বিষয়ে আর এগোতে পারি না এবং যাবও না।

অন্যদিকে বিএমএ বলছে, গত দুই দশকের মূল্যমানের ক্ষতি পুষিয়ে নিতে এখনো ২৬ শতাংশ বেতন বৃদ্ধি প্রয়োজন।

ইউনিয়নটি প্রশিক্ষণ পদের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছে।

ডাক্তারদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ৩০ হাজারের বেশি আবেদনকারী মাত্র ১০ হাজার প্রশিক্ষণ স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা কনসালটেন্ট পদে উন্নীত হওয়ার জন্য প্রয়োজন। ফলে বহু চিকিৎসক দীর্ঘ প্রশিক্ষণের পরও স্থায়ী চাকরি পাচ্ছেন না।

যুক্তরাজ্য এখনো দীর্ঘমেয়াদি জীবনযাত্রার ব্যয় সংকটে রয়েছে, যা অর্থনীতির বিভিন্ন খাতে ধর্মঘট ডেকে এনেছে।

গত সাড়ে তিন বছরে শিক্ষক, নার্স, অ্যাম্বুল্যান্সকর্মী, আইনজীবী, ট্রেনকর্মী ও বর্ডার স্টাফসহ বহু পেশাজীবী ধর্মঘটে অংশ নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা