বাংলাখবর

১৫০ বছরের পুরোনো ট্রামকে বিদায় জানাচ্ছে কলকাতা

বাংলা খবর ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ১৫০ বছর ধরে চলছে ট্রাম। কলকাতার গণপরিবহণ খাতে ঐতিহ্য হয়ে উঠেছে এ পরিবহণ। এখন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। তবে ‘ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চলবে।

সোমবার পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী এ ঘোষণা দেন।

কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।

কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। পুরোনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়।

ওই দিন দাবি ওঠে, ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় ট্রাম চলে। ট্রাম কলকাতার গর্ব, গৌরব ও ঐতিহ্য। দেশ–বিদেশ থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন। তাই ট্রাম বন্ধ করা যাবে না। ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রাম চালু রাখতে হবে।

ট্রামকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রামলাইনও সরিয়ে ফেলা হচ্ছে। এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথে ট্রাম চালু থাকবে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা