বাংলাখবর

হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার

বাংলা খবর ডেস্ক : রাশিয়ান কর্তৃপক্ষ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে “অবাঞ্ছিত সংস্থা” হিসেবে ঘোষণা করেছে। ২০১৫ সালের আইনে এ ধরনের লেবেল যুক্ত হলে সংস্থার সঙ্গে যুক্ত থাকা বা সহযোগিতা করাই অপরাধ হিসেবে গণ্য হয়।

এই সিদ্ধান্তের ফলে মানবাধিকার সংস্থাটিকে রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা সংগঠন তাদের সঙ্গে কাজ করবে বা সমর্থন দেবে, তারাও আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিওঁ এক বিবৃতিতে বলেন, “গত তিন দশকের বেশি সময় ধরে আমরা সোভিয়েত-পরবর্তী রাশিয়ায় মানবাধিকার রক্ষায় কাজ করে আসছি। আমাদের কাজের ধরন অপরিবর্তিত; তবে যা নাটকীয়ভাবে বদলে গেছে তা হলো রুশ সরকারের কর্তৃত্ববাদী নীতি, দমন-পীড়নের মাত্রা এবং ইউক্রেনে তাদের বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের পরিধি।”

রুশ প্রসিকিউটর জেনারেলের এই সিদ্ধান্তকে ক্রেমলিন-বিরোধী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর চলমান দমন-পীড়নের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ দমননীতি আরও তীব্র হয়েছে।

এদিকে একই দিনে আরেক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানায়, নারীবাদী পাঙ্ক ব্যান্ড পুসি রায়টকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: এপি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা