বাংলাখবর

হরমুজ প্রণালী দিয়ে যেকোনো জাহাজ অতিক্রম করলে হামলার হুঁশিয়ারি আইআরজিসির

বাংলা খবর ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর একজন কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে, যেকোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর হামলা করা হবে।

সোমবার (২ মার্চ) আইআরজিসির কমান্ডার-ইন-চিফের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, ‘প্রণালীটি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে, তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে।’

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া ইসরাইলি ও মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে যেখানে ইসরাইল- যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করেছে।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জাব্বারি আরও বলেন, ‘আমরা তেল পাইপলাইনগুলিতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে।’  

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।’

ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলির মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

এদিকে, সোমবারের শুরুতেই জ্বালানির দাম তীব্রভাবে বেড়ে গেছে, কারণ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচলে ব্যাঘাত এবং উৎপাদন সুবিধার ক্ষতির ফলে ইরানের উপর মার্কিন-ইসরাইলি হামলা বিশ্ব অর্থনীতিতে সরবরাহের উপর কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা