বাংলাখবর
সুনামির সতর্কতা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র-জাপান
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন, কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে শক্তিশালী সুনামি আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকায় যুক্তরাষ্ট্র ও জাপান তাদের সর্বোচ্চ সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘যুক্তরাষ্ট্রে বড় সুনামির হুমকি সম্পূর্ণভাবে কেটে গেছে। আমরা এখন সত্যিই ভালো অবস্থায় আছি। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম। কিন্তু ইশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।’
তিনি আরও জানান, ছোট সুনামি ঢেউয়ের হুমকি অব্যাহত থাকায় ক্যালিফোর্নিয়ার অন্যান্য অংশের পাশাপাশি ওরেগন, ওয়াশিংটন, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু অংশে সুনামির নিম্ন স্তরের সতর্কতা এখনো কার্যকর রয়েছে।
এরআগে জাপান ও রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা যায়।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে কান্তো থেকে ওয়াকায়ামা উপকূল পর্যন্ত সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে শুধুমাত্র সতর্কতা জারি করে। তবে হোকাইদো এবং তোহোকু পর্যন্ত এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।
অপরদিকে ফিলিপাইন তাদের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে।
দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আগ্নেয়গিরি এবং ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট বলেছে, সাগরে বড় ধরনের অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়নি। ছোট যে ধরনের ইঙ্গিত দেখা গিয়েছিল সেটিও শেষ হয়ে গেছে।
এছাড়াও হাওয়াই দীপপুঞ্জ তাদের সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করেছে। তবে নিরাপত্তার স্বার্থে পানি এবং উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে বলা হয়েছে।
সূত্র: সিএনএন, আলজাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
