বাংলাখবর

সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৬

বাংলা খবর ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্র সৈকতে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরো বেশ কয়েকজন আহত হন। ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যে নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়েছে। আহতদের মধ্যে আরো তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রথম দিনের হনুকা উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডাই বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়।

ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায়। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়। সেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য ছিল না।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন অন্তত ২৯ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা