বাংলাখবর

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জনের প্রাণহানি

বাংলা খবর ডেস্ক : সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে পড়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এবিসি নিউজের।

এদিকে সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ-এর একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, ধংসস্তূপের নিচে চাপা পড়েছে আরও দু’জন।

তিনি বলেছেন, চাপা পড়া দুইজনকে উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারী দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কী কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা