বাংলাখবর

সাইপ্রাসে দখলদারিত্ব বাড়াচ্ছে ইসরায়েলি সেটেলাররা, ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা

বাংলা খবর ডেস্ক : ইসরায়েলি সেটেলারদের ক্রমবর্ধমান অভিবাসন নিয়ে উদ্বেগ বেড়েছে দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। দেশটির কৌশলগত এলাকায় জমিজমা কিনে বসতি স্থাপন করায় সাইপ্রিয়ট নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল আকেল-এর সাম্প্রতিক এক কংগ্রেসে মহাসচিব স্টেফানোস স্টেফানো বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল এলাকার কাছাকাছি ইসরায়েলিদের জমি কেনা একটি গুরুতর জাতীয় হুমকি।

স্টেফানো ইসরায়েলি সেটেলারদের কাছে সম্পত্তি বিক্রির কারণে সাইপ্রাসে "ঘেটো" তৈরি হওয়ার বিষয়েও সতর্ক করেছেন। বসতি স্থাপনের কৌশলের অংশ হিসাবে ইহুদিবাদী স্কুল এবং সিনাগগকে সম্প্রসারণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি ক্রেতাদের আগমন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দেখা নমুনার প্রতিফলন ঘটাচ্ছে সতর্ক করে আকেল-এর মহাসচিব বলেন, "তারা আমাদের কাছ থেকে দেশ কেড়ে নিচ্ছে।"

স্টেফানো ইহুদি সেটেলারদের এভাবে জমি ক্রয়কে একটি "বিস্তৃত পরিকল্পনা"র অংশ হিসাবে বর্ণনা করেছেন। যা বসতি স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং ইসরায়েলি অর্থনৈতিক নিয়ন্ত্রণ বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে।

তিনি এই সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য সাইপ্রিয়ট সরকারের আরও সমালোচনা করেন এবং দেশে বিদেশী রিয়েল এস্টেট লেনদেনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানান।

একইভাবে, সাইপ্রিয়ট বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইসরায়েলিদের অব্যাহত ভূসম্পত্তি ক্রয় ভবিষ্যতে সাইপ্রাসের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হতে পারে এবং অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।

এদিকে, সাইপ্রাসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ওরেন আনোলিক সাইপ্রাসের জনসাধারণের আলোচনায় "ইহুদি-বিদ্বেষী বক্তব্য" ব্যাপকভাবে বাড়ায় নিন্দা করেছেন। জবাবে, স্টেফানো তার দলের অবস্থানের পক্ষে জোর দিয়ে বলেন, ইসরায়েলি নীতির সমালোচনা ইহুদি-বিদ্বেষ নয়।

সরকারি পরিসংখ্যানে ধারণা করা হয়, প্রায় আড়াই হাজার ইসরায়েলি সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করে। তবে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ইউরোপীয় পাসপোর্ট ব্যবহার করে প্রবেশের কারণে প্রকৃত সংখ্যা ১২ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে হতে পারে।

সূত্রঃ মেহর নিউজ

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা