বাংলাখবর
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: পাকিস্তানকে মোদি
বাংলা খবর ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে, নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে।
মোদী বলেন, পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়, তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলো আজ ‘আইসিইউ’তে। মোদী দাবি করেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিলো এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে। এর আগে গুজরাটের দাহোদে এক জনসভায় মোদী 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে বলেন, এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।
মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু তোমাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।’
রোডশোর সময় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। তিনি জানান, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভূজের রানওয়ে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন, তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
