বাংলাখবর

লেবাননে থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে প্রায় ৫০০

বাংলা খবর ডেস্ক : লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এরই মধ্যে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। খবর রয়টার্সের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় ৩৫ শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর দেশটিতে গতকালই একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেলেন।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।

এদিকে সোমবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, আমরা লেবাননে আমাদের আক্রমণ জোরদার করছি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে যাতে উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন। তাই ইসরায়েলি জনগণকে সংযম দেখাতে হবে।

তবে হিজবুল্লাহও চুপ করে বসে নেই। ইসরায়েলের হামলার জবাবে তাদের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। যদিও গত সপ্তাহে হাজার হাজার পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কিছুটা চাপে রয়েছে প্রতিরোধ যোদ্ধাদলটি।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা