বাংলাখবর
লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক
বাংলা খবর ডেস্ক : লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’–এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেপ্তার হয়েছেন।
ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। তারা এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন করেছে এবং ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকায় অনেকে নির্বিচারে গ্রেপ্তার হয়েছেন।
ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এসময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। তারা আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে তাদের।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
