বাংলাখবর

রাশিয়ার হুমকি মোকাবিলায় ব্রিটিশ প্রতিরক্ষা ব্যয় বাড়াবেন স্টারমার

বাংলা খবর ডেস্ক : রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে তাদের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে।

ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর তিন বছরের যুদ্ধ থেকে রুশ হুমকি দৃশ্যমান হয়েছে বলেও তিনি মনে করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

মঙ্গলবার স্টারমার পার্লামেন্টে বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক ১৭০০ কোটি ডলার বাড়ানো হবে। একইসঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষাখাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের ২ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হবে।

স্টারমার আইনপ্রণেতাদের বলেছেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো “প্রজন্মগত প্রতিক্রিয়া” এবং স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর প্রতিরক্ষা ব্যয় খাতে সবচেয়ে টেকসই বড় বৃদ্ধি”। তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল কারণ “(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের মতো স্বৈরশাসকেরা কেবল শক্তিতেই সাড়া দেয়।”

স্টারমার বলেন, “আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্থায়ী শান্তি অর্জন করতে না পারি তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের নিরাপত্তার হুমকি কেবলই বাড়বে।”

স্টারমারের বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাওয়ার কথা রয়েছে। স্টারমার হাউস অব কমন্সে বলেন, “এবং সেকারণে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাতের প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া আরও সুস্পষ্ট। এটা একটি নতুন যুগ যা আমাদেরকে অবশ্যই মোকাবিলা করতে হবে, যা আমারা অতীতে প্রায়শই একসঙ্গে এবং কঠোরভাবে করেছি।”

এর আগে ব্রিটেন বলেছিল, তারা তাদের প্রতিরক্ষা ব্যয় দেশের জিডিপি বা মোট জাতীয় সম্পদের দুই দশমিক ৫ শতাংশতে বৃদ্ধি করবে। তবে কখন বা কবে নাগাদ সেটি করবে তার নির্দিষ্টি তারিখ উল্লেখ করেনি। সামরিক জোট ন্যাটোভুক্ত ৩২টি দেশের মধ্যে ব্রিটেনসহ ২৩টি দেশ তাদের মোট দেশজ উৎপাদনের কমপক্ষে ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে থাকে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা