বাংলাখবর
যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইসরায়েল
বাংলা খবর ডেস্ক : হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। এ খবর জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তিনি বলেছেন, কোনো চুক্তি না হলে, আমরা যুদ্ধ চালিয়ে যাব। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।
তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে—যেখানে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি হুঁশিয়ার করে বলেন, কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব রয়েছে, যার অধীনে ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। বর্তমানে হামাসের কাছে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মি শিগগির মুক্তি পাবে। তিনি দাবি করেন, আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি। আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মার্চের পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আবু উবাইদা। তিনি বলেন, হামাস যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।
ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাদের নীরবতা এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
