বাংলাখবর
যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
বাংলা খবর ডেস্ক : জিম্মি মুক্তির জন্য চুক্তি এবং যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করছেন সে দেশের জনগণ। এরই অংশ হিসেবে জেরুজালেমের একটি প্রধান মহাসড়ক অবরোধ করেছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা।
রবিবার সকালে হিব্রু বিশ্ববিদ্যালয়ের গিভাত রাম ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা এবং তারা বেগিন বুলেভার্ডে যান চলাচল বন্ধ করে দেন।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আয়োজকরা ইচ্ছাকৃতভাবে মিছিলের চূড়ান্ত গন্তব্য গোপন রেখেছিলেন এবং অংশগ্রহণকারীদেরকে শুধু ‘ঢাক বাজনেওয়ালাদের অনুসরণ করতে’ বলেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
প্রথম কয়েক মিনিটের মধ্যেই ঢাকওয়ালারা হঠাৎ দিক পরিবর্তন করেন।
পুলিশ বিক্ষোভটিকে অবৈধ ঘোষণা করেছে, তবে এখনো পর্যন্ত সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের গ্রেপ্তার শুরু করেনি।
এদিকে বন্দিদের মুক্তি এবং যুদ্ধের অবসান চেয়ে সারা দেশে বিক্ষোভের অংশ হিসেবে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে মায়েরা শিশুদের বহন করা স্ট্রলারসহ বিক্ষোভ করছেন।
হোস্টেজ স্কয়ার সকালে ধীরে ধীরে মানুষে ভরে উঠছে।
তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছেন এবং হলুদ ফিতা পরেছেন। এই বিক্ষোভ গাজায় বন্দিদের পরিবারদের আহ্বানে আয়োজিত হয়েছে, যা তাদের মুক্তি এবং যুদ্ধের অবসান দাবি করছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
