বাংলাখবর
যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান
বাংলা খবর ডেস্ক : সর্বাত্মক যুদ্ধের দিকেই আগাচ্ছিল প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সংঘাত শুরুর পরপরই সেটা থামানোর জন্য দুই দেশকে প্রস্তাব দেয় বিভিন্ন দেশ ও সংস্থা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।
ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। যদিও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পরপরই শুরু হয় ভারত-পাকিস্তান উত্তেজনা। সেই ঘটনায় নিহত হন ২৬ জন। পাকিস্তানের প্রশ্রয়ে জঙ্গিরা এই হামলা করেছে বলে দাবি করে ভারত, অন্যদিকে নিরপেক্ষ তদন্তের দাবি করে পাকিস্তান। ঘটনার পর থেকেই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।
ঘটনার মাত্র বৃদ্ধি পায় গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে ‘অপরাশেন সিঁদুর’ পরিচালনা করলে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় ৩১ জন, আহত হয় ৫৭ জনের মতো। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দেয় পাকিস্তানও। বিক্ষিপ্তভাবে পাকিস্তান পাল্টা হামলা করলেও আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরু করার কথা জানায়। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’।
নতুন এই অভিযানের অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
সংঘাত শুরুর পর থেকেই পাকিস্তান ও ভারতকে সংঘাত থামাতে মধ্যস্ততার উদ্যোগ নেয় ইরান, সৌদি আরব, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জি-৭, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দগের জন্য ধন্যবাদ।’
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
