বাংলাখবর

যুক্তরাষ্ট্র সিরিয়ার ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে

বাংলা খবর ডেস্ক : সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়।

খবর অনুসারে,সিরিয়ার দুটি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।মার্কিন সেনা কর্মকর্তারা দাবি করেছেন,এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে।তাদের মতে,ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়।এর আগে ফেব্রুয়ারিতেও সিরিয়া ও ইরাকের ৮৫টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছিল।সেসময়ও মার্কিন সেনাদের ওপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা