বাংলাখবর
যুক্তরাষ্ট্র থেকে বিধ্বংসী যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব, জানালেন ট্রাম্প
বাংলা খবর ডেস্ক : বিশ্বের সর্বাধুনিক, বিধ্বংসী ও অপ্রতিরোধ্য যুদ্ধবিমান হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ ফাইটার জেট। বিশেষ করে এর উচ্চ গতি এবং স্টেলথ প্রযুক্তির কারণে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এটিকে অনন্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে এই যুদ্ধবিমানটি নিজেদের সামরিক বহরে যুক্ত করতে চাওয়া সৌদি আরবের সেই আকাঙ্ক্ষা এবার হয়তো বাস্তবে পরিণত হতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে এই গুরুত্বপূর্ণ ঘোষণা এলো। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন, সৌদি আরবকে এ উন্নত যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা তার বিবেচনায় রয়েছে। তিনি বলেন, আমি বলব যে আমরা তা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।
এর আগে গত শুক্রবার ট্রাম্প জানান, লকহিড মার্টিনের তৈরি উন্নত বিমান কেনার ব্যাপারে রিয়াদ জোরালো আগ্রহ দেখিয়েছে। তারা অনেকগুলো জেট কিনতে চায়। তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে। তারা অনেক এফ-৩৫ কিনতে চায়। এর বাইরেও অন্যান্য যুদ্ধবিমান কেনারও আগ্রহ দেখাচ্ছে তারা, বলেন ট্রাম্প।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন। ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে আলোচনায় এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, এই সফরে শুধু এফ-৩৫ নয়, আরও বেশ কিছু অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হতে পারে। এর মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংক্রান্ত একটি বড় চুক্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
